২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরের সিসিটি নিয়ে জটিলতা, এনসিটিতে অগ্রগতি

বর্তমান প্রতিষ্ঠান' অন্তর্বতী ভিত্তিতে' কাজ চালিয়ে গেলেও 'চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল' (সিসিটি) পরিচালনায় নতুন দরপত্র আহবানের বিষয়টি নানাকারণে ঝুলে আছে। তবে অন্য বহুমুখী জেটি নিউমুরিং কন্টেইনার টার্মিনালে ঠিকাদার নিয়োগের কাজ এগিয়ে চলছে। দুই টার্মিনালের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন চট্টগ্রাম ব্যুরো প্রধান ফারুক ইকবাল। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2009, 05:12 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ফারুক ইকবাল চট্টগ্রাম ব্যুরো প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের অন্যতম বহুমুখী জেটি 'চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল' (সিসিটি) পরিচালনায় শিগগিরই নতুন দরপত্র আহবান করে ঠিকাদার নিয়োগ করা হচ্ছে না। বিষয়টি এখন অনেকটা অনিশ্চয়তায় ঘুরপাক খাচ্ছে। তবে সিসিটি সংলগ্ন অন্য বহুমুখী জেটি 'নিউমুরিং কন্টেইনার টার্মিনালে' (এনসিটি) আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বেসরকারি ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন। নৌ-পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় স