২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ৯৮৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোববার রাতে ৯৮৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2009, 07:26 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

কক্সবাজার, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোববার রাতে ৯৮৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। টেকনাফের ৪২ রাইফেলস ব্যাটালিয়ানের ক্যাপ্টেন মোহাম্মদ ফুয়াদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ বাস স্ট্যান্ড এলাকার একটি বস্তি থেকে ৯৮৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয় সাইফুল করিম নামের এক ব্যবসায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয় বলে তিনি জানান। সাইফুল করিম বলেন, বিডিআর সদস্যরা সন্দেহ করে তার বাড়িতে তল্লাশি চালিয়েছে। এরপর তাকে বিডিআর ক্যাম্পে নিয়ে যায়। এ ঘটনায় কোনো সম্পৃক্ততা না পেয়ে পরে তাকে ছেড়ে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/০১৩৫ ঘ.