নাটোর, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের নলডাঙ্গা উপজেলার কমরপুর গ্রাম থেকে রোববার সকালে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত রফিকুল ইসলামের বিরুদ্ধে জামাআাতুল মুজাহিদীন বাংলাদেশ'র (জেএমবি) পক্ষে জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়। রফিকুলের বাড়ি উপজেলার কমরপুর গ্রামে।
দুপুরে তাকে নাটোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ বলেন, জেএমবিতে যোগ দিতে রাজি না হওয়ায় ২০০৪ সালের ১৭ মার্চ উপজেলার বারিয়াহাটি গ্রামের সাইফুল নামের একজনকে গুলি করে হত্যা করা হয়। এ ব্যাপারে ওই সময় নলডাঙ্গা থানায় করা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়।
পরবর্তী সময় মামলার পুনর্তদন্ত হয় এবং রফিকুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে সাইফুলকে হত্যা এবং জঙ্গি তৎপরতার অভিযোগে অভিযোগপত্র দেওয়া হয়।
ওসি জানান, এর মধ্যে অভিযোগপত্রের আসামি আহসান, আনিস, লুৎফর ও আসাদকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৯ ঘ.
bdnews24