সিরাজগঞ্জ, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে রোববার দু'দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।
নিহত তরিকুল ইসলাম (২৪) উপজেলার পাঙ্গাসী গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে।
আহতদের মধ্যে ২০ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফাইজুল ইসলাম জানান, বেশ কয়েক বছর ধরে উপজেলার নলকা ইউনিয়নের বয়লার চর গ্রামের হানিফ ও জিন্নাহ গ্র"পর বিরোধপূর্ণ ৭/৮ বিঘা জমি ভোগদখল করে আসছিলো। প্রতিপক্ষ মান্নান ও ছানোয়ার গ্র"পের সঙ্গে এই জমি নিয়ে বেশ কয়েকবার সালিশ হওয়ার পরেও কোন সমাধান হয়নি।
তিনি জানান, রোববার সকাল ১১টার দিকে দু'পক্ষই জমির দখল নিতে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। এতে হানিফ গ্র"পের তরিকুল মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭২৯ ঘ.
bdnews24