২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে মামার হাতে তরুণী খুনের অভিযোগ

জমি নিয়ে বিরোধের জেরে রংপুর শহরের উত্তরপাড়া বাবু খাঁ মহল্লায় শনিবার বিকেলে মামার হাতে এক তরুণী নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহত রনি (২০) ওই মহল্লার প্রয়াত এনাম উদ্দিনের মেয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2009, 05:33 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

রংপুর, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে রংপুর শহরের উত্তরপাড়া বাবু খাঁ মহল্লায় শনিবার বিকেলে মামার হাতে এক তরুণী নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহত রনি (২০) ওই মহল্লার প্রয়াত এনাম উদ্দিনের মেয়ে। এলাকাবাসীর বরাত দিয়ে রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রনিকে তার মামা লিখন (৩০) ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার পরপরই লিখন পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি এবং হত্যাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪০ ঘ.