২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেশি দামে অন্যত্র সার বিক্রির অভিযোগ ডিলারের বিরুদ্ধে

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনখোলা বাজারে শনিবার দুপুরে সারের দাবিতে কৃষকরা ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। তারা অভিযোগ করেছেন, বেশি দামে ডিলার অন্যত্র সার বিক্রি করে দিচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2009, 02:47 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

বাগেরহাট, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনখোলা বাজারে শনিবার দুপুরে সারের দাবিতে কৃষকরা ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। তারা অভিযোগ করেছেন, বেশি দামে ডিলার অন্যত্র সার বিক্রি করে দিচ্ছেন। শতাধিক কৃষক তাদের নামে বরাদ্দকৃত সার না পাওয়ার অভিযোগ করে অবিলম্বে ওই সার ডিলারের লাইসেন্স বাতিলের দাবি জানান। চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামের কৃষক মো. লায়েকুজ্জামান, মাহবুব শরীফ ও মোস্তফা মুন্সি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোপা আমন মৌসুমে তারা বার বার ডিলারের কাছে গিয়ে সার পাচ্ছেন না। ডিলার তাদের সার না দিয়ে গোপনে বেশি দামে অন্য জেলায় সার বিক্রি করছেন। তাই তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন। চুনখোলা ইউনিয়নের চেয়ারম্যান মো. ওয়ালিদ হোসেন বলেন, তার ইউনিয়নের সার ডিলার আরিফুল ইসলাম মুন্সি কৃষকদের সার না দিয়ে বস্তাপ্রতি ৫০ থেকে ১০০ টাকা বেশি দামে মোল্লাহাটের পাশ্ববর্তী খুলনার তেরখাদা ও নড়াইলের কালিয়া উপজেলায় বিক্রি করছেন। স