২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটি থেকে আরও তিনটি ক্যাম্প প্রত্যাহার

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে শনিবার রাঙামাটির লংগদু উপজেলার তিনটি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে। এ নিয়ে রাঙামাটি থেকে সেনা ক্যাম্পসহ ১৩টি অস্থায়ী ক্যাম্প প্রত্যাহার করা হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2009, 12:32 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

রাঙামাটি, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে শনিবার রাঙামাটির লংগদু উপজেলার তিনটি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে। এ নিয়ে রাঙামাটি থেকে সেনা ক্যাম্পসহ ১৩টি অস্থায়ী ক্যাম্প প্রত্যাহার করা হল। এগুলো হল- উপজেলার মেরুং এলাকায় নাজিম টিলা ক্যাম্প, তালুকদার পাড়া ক্যাম্প এবং মাইনিমুখ এলাকার র‌্যাংকাজ্জ্যা ক্যাম্প। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার মোহাম্মদ গাজ্জালি জানান, শনিবার সকাল ১১টার দিকে তিনটি এপিবিএন ক্যাম্পের স্বাভাবিক প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ সময় কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। ২৯ জুলাই সরকার তিন পার্বত্য জেলা থেকে একটি ব্রিগেড এবং ৩৫টি স্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহারের ঘোষণা দেয়। রাঙামাটি ছাড়াও খাগড়াছড়ি থেকে ১৩টি ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৪৬ ঘ.