ঢাকা আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলশানে নিজের বাড়িতে গ্যাস বিস্ফোরণে আহত কালিম এ খান (৩২) মারা গেছেন।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
কালিম এ খান বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী জহিরউদ্দিন খানের ছেলে। একই ঘটনায় আহত কালিমের স্ত্রী নুসরাত কামাল বর্তমানে সুস্থ। নুূসরাত কনকর্ড গ্র"পের চেয়ারম্যান এস এম কামালউদ্দিনের মেয়ে।
কনকর্ড গ্র"পের মহাব্যবস্থাপক অনুপ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার সকালে কালিম এ খান ইন্তেকাল করেছেন। রোববার সকাল ১০টায় গুলশানের আজাদ মসজিদে তার নামাজে জানাযা হবে।"
গত ১৬ আগস্ট গুলশান-২ নম্বরের ৫ নম্বর সড়কের বাড়িতে জমে থাকা গ্যাস বিস্ফোরণে কালিম খান ও তার স্ত্রী নুসরাত আহত হন। তাদের প্রথমে ঢাকার অ্যাপোলো হাসপাতাল এবং পরে সিঙ্গাপুরে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/এসকে/২০৩০ঘ.
bdnews24