ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক পুলিশ কর্মকর্তাকে মারধরের মামলায় আজাদ প্রডাক্টসের মালিক আবুল কালাম আজাদকে একদিনের আইনী হেফাজতে পাঠিয়েছে আদালত।
পুলিশ তাকে পাঁচ দিন রিমান্ডের আবেদন জানালেও শুক্রবার ঢাকার মহানগর হাকিম মুহাম্মদ আব্দুর রহিম জিজ্ঞাসাবাদের জন্য একদিন হেফাজতের নির্দেশ দেন।
গোলাম সারোয়ার নামে এক পুলিশ কর্মকর্তার দায়ের করা মামলায় বৃহস্পতিবার মধ্যরাতে আজাদকে পল্টনের গ্র্যান্ড আজাদ হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। পল্টন থানা থেকে দুপুর ১টার দিকে তাকে ঢাকার মহানগর হাকিম আদালতে নেওয়া হয়।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল আমিন আদালতে রিমান্ডের আবেদন করেন।
রিমান্ড আবেদন উপস্থাপন করে আদালতে পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা এমএ হক বলেন, আজাদ জাল ডলার ব্যবসায় জড়িত। সে বিষয়ে তদন্ত চালাতে বাদী গ্র্যান্ড আজাদ হোটেলে যান। সেখানে বাদীকে হত্যার চেষ্টা হয়।
আজাদ পিলখানা হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন বলেও রিমান্ড আবেদনে বলা হয়।
আজাদের আইনজীবী নূর হোসেন বলাই ও কাজী নজিবুল
bdnews24