২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেএসপি'র ডিজির কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শন না করায় সংসদীয় কমিটির ক্ষোভ

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক (ডিজি) তার কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শন না করায় ক্ষোভ প্রকাশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2009, 06:41 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক (ডিজি) তার কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শন না করায় ক্ষোভ প্রকাশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার কমিটির সভায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে এ ব্যাপারে মহাপরিচালকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল। স্থায়ী কমিটির সভাশেষে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার অনেক আগেই বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনের জন্য নির্দেশ জারি করেছে। কিন্তু বিকেএসপির মহাপরিচালকের অফিসে ছবি টানানো হয়নি। বিষয়টি মন্ত্রনালয়ের দৃষ্টিগোচর হলে গত সপ্তাহে বঙ্গবন্ধুর ছবি টানানো হয়।" তিনি আরও বলেন, "বিকেএসপির মহাপরিচালক বর্তমানে বিদেশে আছেন। তিনি দেশে ফিরলে এ ব্যাপারে কমিটি তার কাছে জানতে চাইবে।" যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারও এ ঘটনায় বিরক্ত বলে জানিয়েছেন রাসেল। বিডিনিউজ টুয়েন্টিফোট ডটকম/কেআরসি/এসএইচ/০০৫২