২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ বছরেও শেষ হয়নি ডিবি সোর্স জালাল হত্যার বিচার

রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করতে না পারায় ১০ বছরেও শেষ হয়নি মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সোর্স ও গাড়িচালক জালাল হত্যার বিচার। ১৯৯৯ সালের ২৫ মার্চ রাজধানীর মিন্টো রোডে ডিবি পুলিশ কার্যালয়ের ছাদের পানির ট্যাংক থেকে জালাল আহমেদের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2009, 05:46 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

প্রকাশ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করতে না পারায় ১০ বছরেও শেষ হয়নি মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সোর্স ও গাড়িচালক জালাল হত্যার বিচার। ১৯৯৯ সালের ২৫ মার্চ রাজধানীর মিন্টো রোডে ডিবি পুলিশ কার্যালয়ের ছাদের পানির ট্যাংক থেকে জালাল আহমেদের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। একই বিভাগের (ডিবি) এক কর্মকর্তার সঙ্গে বিবাদের জের ধরে জালালকে হত্যা করা হয় বলে তখন তার পরিবার দাবি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানে দেখা যায়, ওই ঘটনায় দায়ের করা মামলাটির বিচারকাজ থেমে আছে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে। রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করতে না পারায় দীর্ঘদিন পরপর তারিখ পড়ছে। চাঞ্চল্যকর মামলাসহ সব ফৌজদারি মামলা পরিচালনা ও দেখভাল করার আদালতগুলোর প্রধান সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "আমি এ মামলা সম্পর্কে কিছুই জানি না।" তবে স