২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ২ যুবক নিহত

কুষ্টিয়ায় বুধবার রাতে পুলিশের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' দুই যুবক নিহত হয়েছে। 'বন্দুকযুদ্ধ' শেষে রাত সাড়ে ১১ টার দিকে শহরের পূর্ব মজমপুরের বেলতলা ঘোর রেললাইনের উপর থেকে পুলিশ ওই দুই যুবকের লাশ উদ্ধার করে। এরা হলো পূর্ব মজমপুরের মজনুর ছেলে সোহেল (২৬) এবং একই এলাকার কাজেম মিস্ত্রীর ছেলে সুমন (২৮)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2009, 05:52 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

কুষ্টিয়া, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় বুধবার রাতে পুলিশের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' দুই যুবক নিহত হয়েছে। 'বন্দুকযুদ্ধ' শেষে রাত সাড়ে ১১ টার দিকে শহরের পূর্ব মজমপুরের বেলতলা ঘোর রেললাইনের উপর থেকে পুলিশ ওই দুই যুবকের লাশ উদ্ধার করে। এরা হলো পূর্ব মজমপুরের মজনুর ছেলে সোহেল (২৬) এবং একই এলাকার কাজেম মিস্ত্রীর ছেলে সুমন (২৮)। নিহত দুজনই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বলে পুলিশ দাবি করেছে। কুষ্টিয়ার পুলিশ সুপারিনটেনডেন্ট শাহাবুদ্দিন খান রাত পৌনে ১২ টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোয়েন্দা পুলিশের একটি টহল দলের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময় হয়। ঘটনাস্থলেই একজন নিহত এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। সেখান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হলেও এখনই বিস্তারিত জানানো সম্ভব নয়।" কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফারুখ হোসেন রাত ১২ টায় বলেন, রাত পৌনে ১১ টার দিকে পূর্ব মজমপুরের বেলতলা ঘোর রেললাইনের উপর গোয়েন্দা পুলিশের টহল দলের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দলও ঘটনাস্থলে গিয়ে গোয়েন্দা পুলিশের সঙ্গে যোগ দেয়। তিনি জানান, প্রায় আধঘন্টা গোলাগুলির পর সন্ত্রাসীরা পালিয়ে গেলে পুলিশ সুমনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। সোহেল নামে অপর এক সন্ত্রাসীকে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থল থেকে একটি এলজি ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সেখানে আরও তল্লশি চালানো হচ্ছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/০০২০ ঘ.