চট্টগ্রাম, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর চ্যানেলে সোমবার রাতে ডুবে যাওয়া বিএলভি আলী নামের জাহাজটির নিখোঁজ দুই নাবিকের মধ্যে একজনের লাশ উদ্ধার হয়েছে বুধবার।
নিখোঁজ অপর নাবিকের সন্ধান চলছে এবং জাহাজটি উদ্ধারের প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমদ।
তিনি বলেন, "কোস্টগার্ড সদস্যরা সকাল ১০টার দিকে বহির্নোঙ্গর থেকে জাহাজটির লস্কর ইমরানের লাশ উদ্ধার করেছে। সুকানি শামসুল আলমের খোঁজ মেলেনি। তার সন্ধানে বন্দর চ্যানেল ও বহির্নোঙ্গরে অভিযান চলছে।"
সোমবার রাত ৮টার দিকে বন্দর চ্যানেলের দুই নম্বর বয়ার কাছে মার্কিংয়ের কাজ করার সময় বয়া বাঁধা ও মার্কিংয়ের কাজে নিয়োজিত জাহাজ বিএলভি আলী ডুবে যায়।
এ সময় জাহাজটিতে ১৮ জন নাবিক ছিলেন। এর মধ্যে ১৬ জন সাঁতরে আশপাশে বিভিন্ন লাইটার জাহাজে এবং তীরে আসতে পারলেও দু'জন নিখোঁজ ছিলেন।
ধারণা করা হচ্ছে, তীব্র স্রোতে জাহাজটি ডুবে যায়।
বন্দর কর্মকর্তা ফরহাদ আরও জানান, সোমবার রাতের দুর্ঘটনার পরেও জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। এতে চ্যানেলের স্বাভাবিক নৌ চলাচলে কোনও বিঘ
bdnews24