২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬টি মামলায় জামিন পেলেন আমিনুল

ছয়টি ফৌজদারি মামলায় সাবেক টেলিযোগাযোগমন্ত্রী আমিনুল হককে ৬ মাসের অর্ন্তর্বতীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2009, 08:45 AM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয়টি ফৌজদারি মামলায় সাবেক টেলিযোগাযোগমন্ত্রী আমিনুল হককে ৬ মাসের অর্ন্তর্বতীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। এ মামলাগুলোতে আমিনুলকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তার কারণ জানাতে সরকারের প্রতি আদেশ দিয়েছে আদালত। বিএনপি নেতা আমিনুলের আবেদনে বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি মো. রইছউদ্দিনের বেঞ্চ বুধবার এ আদেশ দেয়। মামলাগুলোর মধ্যে বড় পকুরিয়া কয়লা খনি দুর্নীতির অভিযোগে ১টি, রাজশাহীর দুটি সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগে একটি এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ-জেএমবি'র শীর্ষ নেতা বাংলা ভাইকে সহযোগিতার অভিযোগে ৪টি মামলা রয়েছে। আমিনুলের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এম জাহিদ সারোয়ার কাজল। ২০০৭ সালে ২৬ ফেব্র"য়ারি আমিনুল হকের বিরুদ্ধে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজশাহীন তানোর থানায় একই বছরের ১ অক্টোবর দুদক দুটি সেতু নির্মান নিয়ে দুনীতির অভিযোগে একটি মামলা দায়ের করে। বাংলা ভাইকে সহযোগিতার অভিযোগে রাজশাহীর আত্রাই থানায় ২০০৬ সালের ১ ডিসেম্বর তিনটি মামলা দায়ের করা হয়। ২০০৭ সালের ১ এপ্রিল রাজশাহীর বাগমারা থানায় একই অভিযোগে অপর একটি মামলা দায়ের করা হয়। এদিকে হাইকোর্টের একই বেঞ্চ সাবেক বিএনপ সাংসদ ফজলুল হক মিলনের বিরুদ্ধে দায়ের করা অবৈধ সম্পত্তি অর্জনের মামলার কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এমআই/১৪৫৪ ঘ.