২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ আগস্টের ঘটনা উচ্চপর্যায়ের সেনা কর্মকর্তারা জানতেন: শেখ সেলিম

পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কথা উচ্চপর্যায়ের সেনা কর্মকর্তারা জানতেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেছেন, "বঙ্গবন্ধু আক্রান্ত হওয়ার আগে শফিউল্লাহ, খালেদ মোশাররফ ও জিয়া ফোর্স নিয়ে এগিয়ে এলে ২০০ সেনা পালিয়ে কুল পেতো না। কিন্তু তারা কেন এগিয়ে না গিয়ে নিস্ক্রিয় থাকলো তা নিয়ে তদন্ত করতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2009, 04:27 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কথা উচ্চপর্যায়ের সেনা কর্মকর্তারা জানতেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেছেন, "বঙ্গবন্ধু আক্রান্ত হওয়ার আগে শফিউল্লাহ, খালেদ মোশাররফ ও জিয়া ফোর্স নিয়ে এগিয়ে এলে ২০০ সেনা পালিয়ে কুল পেতো না। কিন্তু তারা কেন এগিয়ে না গিয়ে নিস্ক্রিয় থাকলো তা নিয়ে তদন্ত করতে হবে।" মঙ্গলবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে যুবলীগ আয়োজিত '২১ আগস্ট স্মরণে' শীর্ষক এক আলোচনাসভায় তিনি আরও বলেন, "১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনা উচ্চপর্যায়ের সেনা কর্মকর্তারা জানতেন। সেদিন ১৫ জন মধ্য শ্রেণীর সেনা কর্মকর্তা ও ২০০ সেনা সদস্যের কাছে পুরো সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল।" সেলিম বলেন, জিয়াউর রহমান সামরিক শাসক থাকার সময় নিজেকে বাঁচানোর জন্য বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার না করার জন্য ইনডেমনিটি অধ্যাদেশ পাস করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে ও যুবলীগের প্রতিষ্ঠাতা ১৫ আগস্ট নিহত শেখ ফজলুল হক মনির ছোট ভাই সেলিম। ফজলুল করিম সেলিম বলেন, "৭৫-এর হত্যাকারীরা মনে করেছিল, বঙ্গবন্ধুকে হত্যা করার পর সব পাল্টে যাবে। কিন্তু স্বাধীনতা বিরোধী খালেদা