ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেওয়া জামিনের মেয়াদ এক বছর বাড়িয়েছে হাইকোর্ট। (আরও তথ্যসহ)
সোমবার বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাকের বেঞ্চ খালেদার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়।
গত বছরের ৯ সেপ্টেম্বর এ মামলায় খালেদাকে জামিন দেয় আদালত। ওই বছরের ৯ জুলাই মামলাটির কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। এরপর ২৮ আগস্ট ওই স্থগিতাদেশের মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়।
২০০৮ সালের ১১ সেপ্টেম্বর খালেদা জিয়া মুক্তি পান।
দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও এর অধীন রাজধানীর কমলাপুরের অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লে
bdnews24