২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদের বৈদেশিক মুদ্রার ব্যাংক একাউন্ট খুলে দেওয়ার নির্দেশ

বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বৈদেশিক মুদ্রার ব্যাংক একাউন্ট খুলে দেওয়ার অনুমতি দিয়েছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2009, 04:57 AM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বৈদেশিক মুদ্রার ব্যাংক একাউন্ট খুলে দেওয়ার অনুমতি দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ মওদুদের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এই আদেশ দেয়। সাবেক এই আইনমন্ত্রী চিকিৎসার জন্য তার জব্দ করা বৈদেশিক মুদ্রার ব্যাংক হিসাব খুলে দেওয়ার অনুমতি চেয়ে আবেদনটি করেছিলেন। আদেশের পর মওদুদ বলেন, "আপিল বিভাগ আমার বৈদেশিক মুদ্রার ব্যাংক একাউন্ট খুলে দেওয়ার অনুমতি দিয়েছে। এই একাউন্টে আমার ১৯ হাজার মার্কিন ডলার ছিল।" বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১ মার্চ এ ব্যাংক হিসাবটি জব্দ করা হয়েছিল। মওদুদ নিজেই তার আবেদনের ওপর শুনানি করেন। তার আবেদনের বিরোধিতা করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/এএল/১০৫৫ ঘ.