২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনের কিছু পদে রদবদল

প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বেশ কয়েকটি পদে রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় আলাদা আলাদা আদেশে রোববার এসব রদবদল করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2009, 02:30 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বেশ কয়েকটি পদে রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় আলাদা আলাদা আদেশে রোববার এসব রদবদল করে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, খুলনা বিভাগের নির্বাহী প্রকৌশলীর চলতি দায়িত্বে নিয়োজিত দেবাশীষ চন্দ্র সাহাকে পুলিশ সদর দপ্তরের একটি প্রকল্পের পরিচালক (পিডি) নিয়োগ করা হয়েছে। বরিশালের গৌরনদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক (গণিত) উত্তম কুমার রায়কে বিনিয়োগ বোর্ডের সহকারী পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। নৌবাহিনীর কর্মকর্তা কমোডর এসএম জসীম উদ্দিন ভূঁঞাকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ডীন এবং বিমান বাহিনীর কর্মকর্তা স্কোয়াড্রন লিডার পারভেজ মুস্তাফিজুর রহমান খানকে একই বিশ্ববিদ্যালয়ের বাজেট শাখার সহকারী পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ হাইড্রোগ্রাফার পদে প্রেষণে নিয়োজিত নৌ-বাহিনীর কর্মকর্তা লে. কমান্ডার একেএম সিরাফুল্লাহকে প্রত্যাহার করে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। ওই পদে নতুন নিয়োগ পেয়েছেন নৌ-বাহিনীর কর্মকর্তা লে. কমান্ডার এম মিনারুল হক। মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রাম ফিশ হারবারের স্টাফ অফিসার (ফিশ হারবার) পদে প্রেষণে নিয়োজিত নৌ-বাহিনীর কর্মকর্তা লে. কমান্ডার এম জহিরুল হক এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রাম মেরিন একাডেমীর অ্যাডজুটেন্ট পদে নিয়োজিত নৌ-বাহিনীর কর্মকর্তা লে. কমান্ডার একেএম জাকারিয়াকে প্রত্যাহার করে তাদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগ থেকে তাদের পূর্বতন কর্মস্থলে ফেরত পাঠানো হবে। রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে কর্মরত উপ-সচিব কল্লোল কুমার চক্রবর্তীকে স্বাস্থ্য অধিদপ্তরের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে। সাধারণ বীমা করপোরেশনের মহাব্যবস্থাপক (জিএম) পদে নিয়োজিত উপ-সচিব এআরএম খালেকুজ্জামানকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএইচ/এসকে/২০৪৬ঘ.