২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম রোজায় এতিমদের সঙ্গে ইফতার করলেন খালেদা জিয়া

রমজানের প্রথম দিন রোববার এতিমদের সঙ্গে ইফতার করেছেন বিএনপির চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। ইস্কাটন লেডিজ ক্লাবে খালেদা জিয়া তাদের জন্য এই ইফতার পার্টি দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2009, 01:24 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানের প্রথম দিন রোববার এতিমদের সঙ্গে ইফতার করেছেন বিএনপির চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। ইস্কাটন লেডিজ ক্লাবে খালেদা জিয়া তাদের জন্য এই ইফতার পার্টি দেন। ইফতারের আগে খালেদা জিয়া এতিমদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে দোয়া মাহফিলের মোনাজাতের পর ইফতার করেন সবাই। রাজধানীর ৫টি অনাথাশ্রম থেকে এতিমরা এ ইফতার পার্টিতে যোগ দেন। ইফতারে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ দল ও সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৯২৮ঘ.