২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বোর্ডে এসএসসি'র ফলাফল পুনঃ নিরীক্ষণের ফল প্রকাশ

বরিশাল শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফল পুনঃ নিরীক্ষণের ফল রোববার ঘোষণা করা হয়েছে। এতে পাঁচজন জিপিএ-৫ না পাওয়া পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, ১৩ জন অকৃতকার্য পরীক্ষার্থী পাস করেছেন এবং আট জনের গ্রেড পরিবর্তন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2009, 05:30 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

বরিশাল, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফল পুনঃ নিরীক্ষণের ফল রোববার ঘোষণা করা হয়েছে। এতে পাঁচজন জিপিএ-৫ না পাওয়া পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, ১৩ জন অকৃতকার্য পরীক্ষার্থী পাস করেছেন এবং আট জনের গ্রেড পরিবর্তন হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক মো. শাহ আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার এক হাজার নয় শ' ৯৮ জন পরীক্ষার্থী ফলাফল পুনঃ নিরীক্ষার জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে ২৬ জনের ফলাফল পরিবর্তন হয়। পাঁচজন জিপিএ-৫ পেয়েছেন। এদের রোল নম্বর হল- ১০৩৪৪৫, ১০৪৭১৬, ৪০৭৬৯৫, ১০৬১২৮ ও ৪১৩৩৯৯। এর ফলে ২০০৯ সালে এসএসসি পরীক্ষায় এ বোর্ডে জিপিএ-৫-এর সংখ্যা দাঁড়াল ১,৬৯৩। এছাড়াও ১৩ জন অকৃতকার্য পরীক্ষার্থী পাস করেছেন এবং ৮ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন, "যেসব পরীক্ষকের অবহেলা ধরা পড়েছে তাদের কালো তালিকাভুক্ত করা হবে। এরা আর কখনোই পরীক্ষক হতে পারবেন না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩৪৫ঘ.