২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় নসিমন উল্টে নিহত ১, আহত ৩

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঠাকুরবাড়ি এলাকায় সাতক্ষীরা-যশোর সড়কে শনিবার বিকেলে নসিমন উল্টে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। নিহত শহিদুল ইসলাম (৪৫) একজন গরু ব্যবসায়ী। তিনি সদর উপজেলার কাথন্দা গ্রামের নূর আলীর ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2009, 06:05 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

সাতক্ষীরা, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঠাকুরবাড়ি এলাকায় সাতক্ষীরা-যশোর সড়কে শনিবার বিকেলে নসিমন উল্টে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। নিহত শহিদুল ইসলাম (৪৫) একজন গরু ব্যবসায়ী। তিনি সদর উপজেলার কাথন্দা গ্রামের নূর আলীর ছেলে। আহত একই গ্রামের কামাল উদ্দীন (৪০), মোসলেম আলী (৫৫) ও আব্দুল কাদেরকে (৩৪) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, বিকেল ৫টার দিকে শহিদুল ইসলামসহ কয়েকজন গরু ব্যবসায়ী নসিমনযোগে (ইঞ্জিনচালিত ভ্যান) গরু নিয়ে বাগআঁচড়া গরু হাটে যাচ্ছিলেন। পথে ঠাকুরবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি উল্টে গেলে শহিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। অপর তিনজন আহত হন। এ ব্যাপারে শহিদুলের ভাই আবুল খায়ের বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১২ ঘ.