২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে দু'দলের সংঘর্ষে বৃদ্ধ নিহত

রাজশাহীর বাগমারা উপজেলায় শনিবার বিকেলে একটি পুকুরের দখল নিয়ে দু'দলের সংঘর্ষে খোকন ওরফে খোকা (৬৩) নামের একজন নিহত হয়েছেন। এ ছাড়া অন্তত পাঁচজন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2009, 06:05 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

রাজশাহী, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর বাগমারা উপজেলায় শনিবার বিকেলে একটি পুকুরের দখল নিয়ে দু'দলের সংঘর্ষে খোকন ওরফে খোকা (৬৩) নামের একজন নিহত হয়েছেন। এ ছাড়া অন্তত পাঁচজন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে বাগমারা থানার সহকারী উপ-পরিদর্শক ফজলার রহমান জানান, উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের সমসপাড়ার একটি খাস পুকুর দখলকে কেন্দ্র করে স্থানীয় জাহিদুল হাসান ও আব্দুর রাজ্জাকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আব্দুর রাজ্জাকের গ্র"পের লোকজন পুকুরটি দখল করতে এলে জাহিদুল গ্র"প বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এতে স্থানীয় খোকন ওরফে খোকা আহত হন। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে রাত সাড়ে ৮টা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৭ ঘ.