২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানের টাকা ছিনতাই

নারায়ণগঞ্জের ফতুল্লার তালতলা এলাকায় শনিবার একটি ব্যবসা প্রতিষ্ঠানের এক লাখ ১৫ হাজার টাকা ছিনতাই হয়েছে। ছিনতাইয়ের শিকার তাজুল ইসলাম গ্রামীণ ফোনের স্থানীয় পরিবেশক ক্লামী ফ্যাশন লিমিটেডের বিক্রয় কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2009, 05:20 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

নারায়ণগঞ্জ, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লার তালতলা এলাকায় শনিবার একটি ব্যবসা প্রতিষ্ঠানের এক লাখ ১৫ হাজার টাকা ছিনতাই হয়েছে। ছিনতাইয়ের শিকার তাজুল ইসলাম গ্রামীণ ফোনের স্থানীয় পরিবেশক ক্লামী ফ্যাশন লিমিটেডের বিক্রয় কর্মকর্তা। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, বিকেল ৫টায় মোটর সাইকেল আরোহী পাঁচ ছিনতাইকারী তাজুলের কাছ থেকে এক লাখ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩০ ঘ.