২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে দেশবাসীকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সিয়াম সাধনার মাধ্যমে জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীর পাশাপাশি রমজান উপলক্ষে সারাবিশ্বের মুসলমানদের প্রতিও তারা শুভেচ্ছা জানিয়েছেন। রোববার থেকে বাংলাদেশে রমজান শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2009, 12:42 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিয়াম সাধনার মাধ্যমে জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীর পাশাপাশি রমজান উপলক্ষে সারাবিশ্বের মুসলমানদের প্রতিও তারা শুভেচ্ছা জানিয়েছেন। রোববার থেকে বাংলাদেশে রমজান শুরু হচ্ছে। রাষ্ট্রপতি জিল্লুর রহমান তার বাণীতে রমজান মাসকে আত্মশুদ্ধি ও রহমতের মাস হিসেবে তুলে ধরে বলেন, "এ মাসে সিয়াম সাধনার মাধ্যমে ধনী-দরিদ্র নির্বিশেষে সব মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, স