সিলেট, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীতে শুক্রবার সন্ধ্যায় ছাত্রদলের দুই গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের পর পুলিশি অভিযানে এপর্যন্ত ২০ ছাত্রদল কর্মীকে আটক করা হয়েছে।
ওই ঘটনায় এক জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়।
রাত ১০টায় সিলেট শহরের নাইওরপুল থেকে মীরাবাজার পর্যন্ত এলাকায় পুলিশ ব্যারিকেড দিয়ে সংঘর্ষে জড়িত ছাত্রদল কর্মীদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে।
সিলেট মহানগর পুলিশ কমিশনার তৌফিকউদ্দিন আহম্মেদ রাত ১২ টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, এ পর্যন্ত ২০ জন ছাত্রদল কর্মীকে আটক করা হয়েছে।
তিনি বলেন, উপশহর, মীরাবাজার, সোনারপাড়া, শিবগঞ্জ এলাকায় তল্লাশি অভিযান চলছে।
সন্ধ্যায় ওই সংঘর্ষের সময় এক কর্মীর বাসায় হামলা এব্ং দুটি গাড়ি ও ১৫/২০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এছাড়া উভয় পক্ষের মধ্যে কমপক্ষে ছয় রাউন্ড গুলি বিনিময় হয়।
সংঘর্ষের পরপর পুলিশ তিন জনকে আটক করে। এরা হলেন ছাত্রদল কর্মী শাহ আলম (২১), আলী আহমদ (২২) ও মিজানুর রহমান (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান পাপলু তার সহযোগীদের নিয়ে সন্ধ্যা সাতটার দিকে সোনারপাড়া বে
bdnews24