২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড্ডায় গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু

রাজধানীর বাড্ডায় শুক্রবার ভোরে গণপিটুনিতে আহত হয়ে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরেক ছিনতাইকারী গুরুতর আহত হয়েছে। নিহতের নাম সাদেক আলী (২২)। আহত সোহাগ (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2009, 02:39 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডায় শুক্রবার ভোরে গণপিটুনিতে আহত হয়ে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরেক ছিনতাইকারী গুরুতর আহত হয়েছে। নিহতের নাম সাদেক আলী (২২)। আহত সোহাগ (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সাড়ে চারটার দিকে পশ্চিম মেরুল এলাকায় অস্ত্রের মুখে ব্যবসায়ী শাহীনুর আলমের সাড়ে পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয় চার ছিনতাইকারী। ওই সময় তার চিৎকারে এলাকার মানুষ জড়ো হয়ে ছিনতাইকারীদের ধাওয়া করে দু'জনকে ধরে গণপিটুনি দেয়। তাদের কাছ থেকে একটি করে চাপাতি, ছোরা ও ককটেল উদ্ধার করা হয়েছে। ওসি ওয়াজেদ বলেন, "পুলিশ গুরুতর আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বেলা ৩টার দিকে সাদেক আলীর মৃত্যু হয়।" তিনি জানান, রনি ও বাবু নামে আরও দু' যুবক এ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিল বলে জানা গেছে। এ চারজনেরই বাসা টঙ্গীর হোসেন মার্কেট এলাকায়। এ নিয়ে গত দু'মাসে রাজধানীতে গণপিটুনিতে কমপক্ষে ছয়জন সন্দেহভাজন অপরাধী নিহত হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএইচ/২০৫০ ঘ.