২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াকাটার সঙ্গে আবারও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় হাজীপুর ফেরিঘাটের পন্টুন ডুবে বৃহস্পতিবার ভোররাতে কুয়াকাটার সঙ্গে আবারও সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2009, 11:24 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

পটুয়াখালী, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় হাজীপুর ফেরিঘাটের পন্টুন ডুবে বৃহস্পতিবার ভোররাতে কুয়াকাটার সঙ্গে আবারও সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পন্টুন ডুবে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সোনাতলা নদীর দুই পারে অর্ধশতাধিক যানবাহন আটকা পড়েছে। তেলের লরি, বাস আটকা পড়ে ও কালভার্টের প্লেট পড়ে যাওয়াসহ বিভিন্ন কারণে গত এক মাসে কমপক্ষে সাতবার কুয়াকাটার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। পটুয়াখালী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আলমগীর মো. শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফেরির পন্টুনের তলা ছিদ্র হয়ে পানি ঢুকে তা ডুবে গেছে। এ কারণে ভোররাত ৪টার থেকে কুয়াকাটার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিনি বলেন, "মেরামতকারী প্রতিষ্ঠানকে খবর দেওয়া হয়েছে। ডুবে যাওয়া পন্টুন তুলে মেরামত করতে রাত হয়ে যাবে।" সওজ কর্মকর্তা শহীদুল জানান, মেরামত করা না গেলে সেখানে নতুন পন্টুন স্থাপন করতে হবে। এতে আরও ২-৩ দিন সময় লাগবে। সে পর্যন্ত কুয়াকাটার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৭৩৭ ঘ.