২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ডুবে যাওয়া নৌকার চার যাত্রী এখনও নিখোঁজ

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় হাওরে বৃহস্পতিবার বিকালে ডুবে যাওয়া নৌকার চার যাত্রীর সন্ধান শুক্রবার দুপুর পর্যন্ত মেলেনি। তারা মারা গেছেন বলেই ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2009, 07:18 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

কিশোরগঞ্জ, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় হাওরে বৃহস্পতিবার বিকালে ডুবে যাওয়া নৌকার চার যাত্রীর সন্ধান শুক্রবার দুপুর পর্যন্ত মেলেনি। তারা মারা গেছেন বলেই ধারণা করা হচ্ছে। নিখোঁজ যাত্রীরা হলেন- মিঠামইনের উপসহকারী কৃষি কর্মকর্তা নূরুল ইসলাম (৩৫), গ্রামীণ শক্তি নামে একটি এনজিও'র উপজেলা ব্যবস্থাপক তাহের উদ্দিন জুয়েল (৩৮), মিঠামইন ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য প্রতাপ চন্দ্র দাস (৬০) ও স্থানীয় কবিরাজ রশিদ ফকির (৬৫)। উদ্ধারকাজ তদারককারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোপাল চন্দ্র সাহা শুক্রবার দুপুর ১২টার দিকে সাংবাদিকদের বলেন, "নিখোঁজ কারও বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ।" নিখোঁজদের সন্ধানে শুক্রবার সকাল থেকে ৬টি নৌকা নিয়ে হাওরে অনুসন্ধান চলছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় স্থানীয় গোপদীঘি গ্রাম থেকে ২ মাঝি ও ৮ যাত্রী নিয়ে ওই ইঞ্জিন চালিত নৌকা মিঠামইন উপজেলা সদরে যাওয়ার সময় ঢুপি হাওরে ঝড়ের মুখে পরে ডুবে যায়। অন্য নৌকার সহায়তায় ২ মাঝি ও ৪ যাত্রী সঙ্গে সঙ্গে উদ্ধার হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১৬ ঘ.