২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের পাঁচ উপজেলায় বন্যা, তিস্তা ব্যারাজ এলাকায় সতর্কতা

নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলায় তিস্তা ব্যারাজের উজান ও ভাটিতে আটটি ইউনিয়নের বিস্তীর্ন এলাকার ঘরবাড়ি কোমর পানিতে ডুবে গেছে। পানিতে তলিয়ে গেছে কমপক্ষে ১০ হাজার হেক্টর জমির রোপা আমন ক্ষেত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2009, 05:00 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলায় তিস্তা ব্যারাজের উজান ও ভাটিতে আটটি ইউনিয়নের বিস্তীর্ন এলাকার ঘরবাড়ি কোমর পানিতে ডুবে গেছে। পানিতে তলিয়ে গেছে কমপক্ষে ১০ হাজার হেক্টর জমির রোপা আমন ক্ষেত। উপজেলার ডালিয়া পয়েন্টে বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় তিস্তা নদীর পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি বাড়তে থাকায় বিকেলে ব্যারাজ এলাকায় সতর্কতা জারি করে পানি উন্নয়ন বোর্ড। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চারটি ইউনিয়নের প্রায় আট হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অন্যদিকে উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের পাঁচটি উপজেলায় বন্যা দেখা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: নীলফামারী: বিকেল তিনটায় ব্যারাজ এলাকায় সতর্কতা জারির পর এলাকার মানুষ ঘরবাড়ি ছেড়ে মালামাল ও গবাদিপশু নিয়ে নিরাপদ স্থানে সরে গেছে। পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী ধীরেন্দ্র নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল নয়টা থেকে ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বাড়তে থাকে। বিকেল তিনটায় বিপদসীমার ২৪ সেন্টিমিটার, পাঁচটায় ২৮ সেন্টিমিটার ও সন্ধ্যা সাড়ে ছয়টায় ৪০সেন্টিমিটার ও রাত সাড়ে আটটায় ৪৫ সেন্টিমিটার (বিপদসীমা ৫২দশমিক ৪০ সেন্টিমিটার) উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তিনি জানান, ব্যারাজের উজানে ডিমলা উপজেলার পূব ছাতনাই, পশ্চিম ছাতনাই ও গয়াবাড়ি, ভাটিতে একই উপজেলার খালিসাচাপানি, ঝুনাগাছচাপানি এবং জলঢাকা উপজেলার গোলামুণ্ডা, শোলমারী ও কৈমারী ইউনিয়নের অন্তত ২৫টি গ্রাম কমবেশি হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে গেছে। লালমনিরহাট: তিস্তার পানি বাড়ায় ব্যারাজের ভাটির লোকজনকে মাইকিং করে সরিয়ে নেওয়া হচ্ছে। পানির গতি নিয়ন্ত্রণে রাখতে যে কোন সময় তিস্তা ব্যারাজ প্রকল্পের 'ফ্লাড বাইপাস' কেটে দেওয়া হতে পারে। পানি উন্নয়ন বোর্ডের তিস্তা ব্যারাজের সহকারী নির্বাহী প্রকৌশলী মাইনুদ্দিন মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যারাজের ৪৪ টি গেটের সবগুলো খুলে দেওয়া হয়েছে। পানি আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এভাবে পানি বাড়তে থাকলে 'ফ্লাড বাইপাস' কেটে দেওয়া ছাড়া ব্যারাজ টিকিয়ে রাখা যাবে না। তিনি জানান, ফ্লাড বাইপাস কেটে দিলে হাতীবান্ধা উপজেলা সদরসহ ছয়টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়বে বলে তারা আশংকা করছেন। সিলেট: জেলার গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় বন্যা দেখা দিয়েছে। জেলার প্রধান দুটি নদী সুরমা ও কুশিয়ারার তিনটি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, কুশিয়ারা নদীর পানি বৃহস্পতিবার জকিগঞ্জের অমলসিদে বিপদসীমার দশমিক তিন সেন্টিমিটার, বিয়ানীবাজারের শেওলায় দশমিক পাঁচ সেন্টিমিটার এবং সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার দশমিক ৬৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সিলেটে সুরমার পানি এখনো বিপদসীমার নিচে রয়েছে। গোয়াইনঘাট, জৈন্তাপুর ও জকিগঞ্জ উপজেলার ছয়টি করে ইউনিয়ন, কোম্পানীগঞ্জের ছয়টি ইউনিয়নের নিম্নাঞ্চল এবং কানাইঘাটের বেশিরভাগ ইউনিয়নের চাষের জমি ও বীজতলা তলিয়ে গেছে। সিলেট আবহাওয়া অধিদপ্তরের প্রধান সাঈদ আহম্মেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৪ ঘন্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সিলেট কৃষি স