চাঁদপুর, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীতে বৃহস্পতিবার সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকার বোঝাই একটি জাহাজ ডুবে গেছে।
তবে দুর্ঘটনার সময় এমভি মদিনা-২ নামের ওই জাহাজে থাকা ১৫ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।
বিআইডব্লিউটিএ'র মধ্য ব-দ্বীপ অঞ্চলের উপ-পরিচালক মো. জহিরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী জাহাজটি চরভৈরবী এলাকা অতিক্রম করার সময় নদীতে থাকা বয়ার সঙ্গে ধাক্কা খায়। এতে জাহাজটির তলা ফেটে তা ডুবে যায়।
তিনি আরও জানান, জাহাজে ১ হাজার ১শ' ৫০ টন ক্লিংকার ছিল। সকালে বিআইডব্লিউটিএ'র কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
জহিরুল বলেন, "দুর্ঘটনার শিকার জাহাজটি আওয়ামী লীগের সাবেক সাংসদ হাজী সেলিমের মালিকানাধীন মদিনা গ্র"পের। আমরা দুর্ঘটনার স্থান চিহ্নিত করে দেব। জাহাজটি উদ্ধারের দায়িত্ব মালিকের।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এজে/১৫৫৪ ঘ.
bdnews24