ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৭ সালের ছাত্র বিক্ষোভের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি।
ওই প্রতিবেদনকে অপূর্ণাঙ্গ ও অপ্রাসঙ্গিক বলেও মনে করছে সংসদীয় কমিটি।
কমিটির সভাপতি রাশেদ খান মেনন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, "বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদনটি আমাদের কাছে অপূর্ণাঙ্গ ও অপ্রাসঙ্গিক মনে হয়েছে।"
তিনি বলেন, "প্রতিবেদনে এই ঘটনা কেন হয়েছে, এর সঙ্গে কারা জড়িত এসব উল্লেখ না করে ছাত্র শিক্ষকরা রাজনীতি করবেন কিনা- এ ধরনের অপ্রাসঙ্গিক বিষয়গুলোর অবতারণা করা হয়েছে। তাই এই প্রতিবেদন গ্রহণযোগ্য নয়।"
২০০৭ সালের আগস্টে জরুরি অবস্থার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে সেনা সদস্য ও ছাত্রদের মধ্যে অপ্রীতিকর ঘটনার পর সারাদেশে ছাত্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
ওই সময় বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। মামলাও হয় অনেক। কয়েকজন শিক্ষক-শিক্ষার্থীর সাজা হলেও পরে রাষ্ট্রপতি তাদের সাজা মওকুফ করেন।
ঘটনার এক সপ্তাহ পর ২৮ আগস্ট বিচারপতি হাবিবুর রহমানের খানের নেতৃত্বে এক সদস্যের একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে।
সংসদীয় কমিটি ওই ঘটনার জন্য দায়ীদের খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান মেনন।
তিনি বলেন, "এ ঘটনা কারা ঘটিয়েছে আমরা তাদের খুঁেজ বের করবো। এ জন্য আমরা আইন মন্ত্রণালয়ের মতামতও চেয়েছিলাম। আইন মন্ত্রণালয় আমাদের এগিয়ে যেতে বলেছেন।"
সংসদীয় কমিটি স
bdnews24