২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা সেতুতে বাসে আগুন, চলাচল ব্যাহত

বঙ্গবন্ধু যমুনা সেতুতে বৃহস্পতিবার ভোরে যাত্রীবাহী একটি বাস আগুনে পুড়ে গেছে। এতে কেউ হতাহত না হলেও সেতুর উত্তর দিকের লেনে আড়াই ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিল। সেতু কর্তৃপক্ষের ট্রাফিক রক্ষণাবেক্ষণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত কর্মকর্তা রফিক আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৫টার দিকে বাসটিতে আগুন ধরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2009, 05:22 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

সিরাজগঞ্জ, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু যমুনা সেতুতে বৃহস্পতিবার ভোরে যাত্রীবাহী একটি বাস আগুনে পুড়ে গেছে। এতে কেউ হতাহত না হলেও সেতুর উত্তর দিকের লেনে আড়াই ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিল। সেতু কর্তৃপক্ষের ট্রাফিক রক্ষণাবেক্ষণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত কর্মকর্তা রফিক আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৫টার দিকে বাসটিতে আগুন ধরে। তিনি বলেন, "সৈয়দপুর থেকে ঢাকাগামী গ্রীন লাইন পরিবহনের বাসটি যমুনা সেতুর ২৫ নম্বর পিলারের কাছে পৌঁছানোর পর এর পেছনের দিকে গ্যাসের ট্যাংকে আগুন ধরে যায়।" ওই সময় চালক দ্রুত যাত্রীদেরকে নামিয়ে দেওয়ায় প্রাণহানি এড়ানো গেছে বলে ট্রাফিক কর্মকর্তা রফিক জানান। খবর পেয়ে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলা থেকে দমকল বাহিনী গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়ে দেশের অন্যতম ব্যস্ত এ সেতুর দুই লেনের একটি দিয়ে গাড়ি চলাচল বন্ধ থাকে। ফলে উভয় পাড়ে গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়। বাসটি সরিয়ে নেওয়ার পর সকাল সাড়ে ৭টার দিকে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১১৩০ ঘ.