ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর, দিনাজপুর, সিলেট ও গোপালগঞ্জে বুধবার সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ আটজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৮৪ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর সদরের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকালে গার্মেন্টস শ্রমিকবাহী একটি বাস রাস্তার পাশে গর্তে পড়ে উল্টে গেলে দ্জুন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়।
নিহতরা হলো- কুমিল্লার দেবীদ্বার থানার নোয়াগাঁও গ্রামের আফতাব উদ্দিনের ছেলে ইব্রাহীম খলিল (২০) ও ফরিদপুরে কোতোয়ালি থানার বোকাইল গ্রামের চকল উদ্দিনের ছেলে মোতালেব হোসেন (৩৪)।
হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে ইপিলিয়ান গার্মেন্টেসের শ্রমিকবাহী একটি বাস ফ্যাক্টরিতে যাওয়ার পথে রাজেন্দ্রপুর এলাকায় রাস্তার পাশে গর্তে পড়ে উল্টে যায়। এতে চাপা পড়ে ২ জন নিহত হয়। এছাড়া কমপক্ষে ২০ জন আহত হয়।
আহতদের মধ্যে ওই গার্মেন্টের শ্রমিক জাহিদুল (২৫) ও মো. রফিকুল ইসলামকে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আপন (২০), জহিরুল (২২), অজ্ঞাত পরিচয় মহিলা (২৫) ও আনিসুর রহমানকে (২০) গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া রেজাউল (২৬), গোলাম রাব্বী (২৫), ফারুক (২৩), কাউছার (২১), ইউসুফ (২৫), রতন (২২), লাকি (২০), ওয়াসিম (২০), ফাহমিদা (১৮), মনোয়ারা (২২), মিলন(২২), ছাইদুল (২০) ও হীরা (২০) গাজীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুর সরকারী কলেজের সামনে বুধবার ভোরে একটি যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে উল্টে গেলে ঘটনাস্থলেই বাসের হেলপার ও অপর এক যাত্রী নিহত হয়। এতে আহত হয় আরও ২৯ জন।
নিহতরা হলো- মিনিবাসের হেলপার সমসের আলী (২৬) ও বাস যাত্রী খানসামা উপজেলার হোসেনপুর গ্রামের আব্দুল আজিজ এর পুত্র সামসুল আলম (২৫)।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, খানসামা উপজেলা থেকে একটি যাত্রীবাহী মিনিবাস (রংপুর-জ-০৪-০০৪১) জয়পুরহাট যাওয়ার সময় ভোর ৬ টায় দিনাজপুর সরকারী কলেজের সামনে সেগুন বাগান কবরস্থান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।
ওই দুর্ঘটনায় গুরুতর আহত ১২ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলো- জহরুল ইসলাম (৩০), আলিম (৪০), সাইফুল (৩০), ফারজানা (৬২), কামরুজ্জামান (১৭), হাজী আওয়াল (৬৫), শামসুন নাহার (৬০), শাহজাহান (৬৫), বশির উদ্দীন (৪০), শাহিন (২২), আহম্মেদ আলী (৩০) ও আব্দুল আজিজ (৬০)। এরা সকলেই খানসামা উপজেলার বাসিন্দা।
আহত যাত্রী সামসুল আলম জানান, আত্মীয়ের মৃত্যুর সংবাদ শুনে তারা বাসটি ভাড়া নিয়ে জয়পুরহাট যাচ্ছিলেন।
সিলেট প্রতিনিধি জানান, সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার পানিছড়ায় বুধবার বেলা সাড়ে ১২টায় একটি বাস উল্টে দুই শিশুর মৃত্যু হয়। এতে আরও ২০ জন আহত হয়।
নিহতরা হলো- পানিছড়া গ্রামের কবীর আহমদের শিশু পুত্র আব্দুল্ল
bdnews24