২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাদ্রাসার কাছে বোমা বিস্ফোরণ

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের নয়াহাট এলাকায় বুধবার সকালে একটি বোমার বিস্ফোরণ ঘটেছে। সকাল সাড়ে ১১টার দিকে নয়াহাটের ওয়াজেদিয়া মাদ্রাসার কাছে বোমাটি বিস্ফোরিত হয় বলে চট্টগ্রামের র‌্যাব কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2009, 09:58 AM

Updated : 26 Aug 2022, 11:55 AM

চট্টগ্রাম, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম-কাপ্তাই সড়কের নয়াহাট এলাকায় বুধবার সকালে একটি বোমার বিস্ফোরণ ঘটেছে। সকাল সাড়ে ১১টার দিকে নয়াহাটের ওয়াজেদিয়া মাদ্রাসার কাছে বোমাটি বিস্ফোরিত হয় বলে চট্টগ্রামের র‌্যাব কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান জানিয়েছেন। এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও সংবাদ পাওয়া যায়নি। মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাদ্রাসার সামনের ফাঁকা জায়গায় বোমাটি বিস্ফোরিত হয়।" খবর পেয়ে র‌্যাবের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে আরও ৫/৬টি অবিস্ফোরিত বোমা পাওয়া গেছে বলে মিজানুর জানান। তিনি বলেন, কে বা কারা বোমার বিস্ফোরণ ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমইউএস/এমআই/১৬১০ ঘ.