২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারা দেশের সঙ্গে কুয়াকাটার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

তেলবাহী একটি লরি দুর্ঘটনার পর মঙ্গলবার রাত থেকে সমুদ্র সৈকত কুয়াকাটার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাত সাড়ে ১১ টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে মহিপুরের বাঁধঘাটে লরিটি কাত হয়ে পড়লে রাস্তার দু'পাশে অর্ধশতাধিক যানবাহন আটকা পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2009, 06:53 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

পটুয়াখালী, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেলবাহী একটি লরি দুর্ঘটনার পর মঙ্গলবার রাত থেকে সমুদ্র সৈকত কুয়াকাটার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাত সাড়ে ১১ টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে মহিপুরের বাঁধঘাটে লরিটি কাত হয়ে পড়লে রাস্তার দু'পাশে অর্ধশতাধিক যানবাহন আটকা পড়ে। কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বরিশাল থেকে সুরভী নামের লরিটি তেল নিয়ে মহিপুর ও কুয়াকাটা আসছিলো। পথে মহিপুরের বাঁধঘাট এলাকায় রাস্তার একটি বড় গর্তে সেটি কাত হয়ে পড়ে যায়। এ সময় লরিটি থেকে ২৫ ব্যারেল ডিজেল রাস্তার ওপর পড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসএইচ/০১০০ ঘ.