ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত দুদিনের অবিরাম বর্ষণে রংপুর শহরের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে ।
লালমনিরহাটে পানি কিছুটা কমলেও দুই উপজেলায় দুই হাজারের মতো মানুষ পানিবন্দি রয়েছে।
নীলফামারীতে একটানা বৃষ্টিপাতের ফলে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। গবাদিপশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। পানিতে ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ।
সিরাজগঞ্জে যমুনার পানি বেড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ-
রংপুর: দুদিনের অবিরাম বর্ষণে রংপুর শহরের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। এতে অনেক বাড়িঘর তলিয়ে প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে ।
পৌর এলাকার বিভিন্ন মহল্লার সঙ্গে শহরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
শহরের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্র খুলেছে পৌরসভা। এতে চার হাজার মানুষ আশ্রয় নিয়েছে।
রংপুর পৌর চেয়ারম্যান আব্দুর রউফ মানিক জানান, শহরের মুন্সিপাড়া, ধাপ বনানী, বাবুখা, মৃলাটোল, কামারপাড়া, গনেশপুর, গুড়াতিপাড়া, নীলকণ্ঠ, হনুমানতলা, জুম্মাপাড়া, কুকরুল, কামারপাড়া, আলমনগরসহ ৩০টি মহল্লা এখন হাটু থেকে কোমড় সমান পানির নিচে রয়েছে।
শহরের ৫০ হাজার মানুষ পানি বন্দি হবার কথা স্বীকার করে তিনি বলেন, তাদের জন্য খোলা আশ্রয় কেন্দ্রে খাবারের ব্যবস্থা করার চেষ্টা চলছে।
এ ছাড়া রংপুরের ৮টি উপজেলার দেড় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে আরও দেড় লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সদর, পীরগঞ্জ, গঙ্গাচড়া, মিঠাপুকুর, বদরগঞ্জ ও কাউনিয়া উপজেলা সদরের সঙ্গে ইউনিয়নগুলোর বেশিরভাগ এলাকার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
রংপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আব্দুস সালাম জানান, সোমবার ভোর ৬টা থেকে গত ৩৬ ঘণ্টায় রংপুরে ৪৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম জানান, তিস্তা, ঘাঘট, ব্রক্ষ্মপুত্র ও ধরলাসহ প্রধান প্রধান নদ নদীর পানি বাড়লেও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
রংপুর কৃষি স
bdnews24