২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে পুলিশ হেফাজত থেকে আসামির পলায়ন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া এক আসামি পালিয়ে গেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার জগাইরগাঁও এলাকায় সুরমা নদীতে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2009, 07:48 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

সুনামগঞ্জ, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া এক আসামি পালিয়ে গেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার জগাইরগাঁও এলাকায় সুরমা নদীতে এ ঘটনা ঘটে। পলাতক আসামির নাম জাহাঙ্গীর আলম (২৩)। তিনি জামালগঞ্জের ভিমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, একটি মারামরির ঘটনায় সন্ধ্যায় পুলিশ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে। জামালগঞ্জ থানার কনস্টেবল ফুলমিয়া ও নুর জামাল লঞ্চযোগে জাহাঙ্গীরকে থানায় নিয়ে আসছিলেন। পথে জগাইরগাঁও এলাকায় এলে জাহাঙ্গীর হাতকড়াসহ সুরমা নদীতে ঝাঁপিয়ে পড়েন। পরে সাঁতরে তীরে উঠে পালিয়ে যান। তাকে ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১৪০ ঘ.