চাঁপাইনবাবগঞ্জ, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধোবড়া এলাকায় সোমবার ভোরে এক হাজার বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে র্যাব।
এ সময় ফেনসিডিল বহনকারী একটি প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তার করা দুজন হলেন- শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের তাইজুল ইসলাম (৩৫) ও সাদেক হোসেন (৩২)।
র্যাবের উপ-সহকারী পরিচালক রেজাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার ভোর ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোবড়া এলাকায় একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল আটক করে র্যাব সদস্যরা। প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১০টি কার্টুনে ভর্তি এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা জানান, ফেনসিডিল, জব্দকৃত প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ দুই যুবককে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা করেছে র্যাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯৫১ ঘ.
bdnews24