নীলফামারী, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারী বর্ষণে নীলফামারীর ২২টি নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। তবে তিস্তার পানি এখনও বইছে বিপদসীমার নিচে রয়েছে।
গত ৭২ ঘণ্টায় দেশের সর্বাধিক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নীলফামারীতে। পানি বৃদ্ধির সাথে সাথে জেলার নিম্নাঞ্চলগুলো জলমগ্ন হয়ে পড়েছে। হাজার হাজার হেক্টর জমির ফসল এবং পাঁচ শতাধিক ঘরবাড়ি হাঁটু পরিমাণ পানির নিচে তলিয়ে গেছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী ধীরেন্দ্র নাথ রায় জানান, গত ৭২ ঘণ্টায় নীলফামারী জেলায় দেশের সর্বাধিক ৩১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে শুক্রবার ১৭২, শনিবার ১০৬ এবং রোববার ৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
তিনি বলেন, জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া চাড়ালকাটা, বুড়িতিস্তা, বুড়িখোড়া, ধুম, কুমলাই, নাউতারা, যমুনেশ্বরী, নলডাঙ্গা, ইছামতী, খরখরিয়া, বুল
bdnews24