২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে তিন ডাকাত গ্রেপ্তার

ডাকাতির চেষ্টাকালে শনিবার গভীর রাতে গাজীপুর শহরের মারিয়ালী থেকে এলাকাবাসী তিন ডাকাতকে ধরে পুলিশে দিয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও আটক করা হয়। পরে পুলিশ ওই ভ্যান থেকে গ্রিল কাটার যন্ত্র ও কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2009, 05:15 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

গাজীপুর, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাতির চেষ্টাকালে শনিবার গভীর রাতে গাজীপুর শহরের মারিয়ালী থেকে এলাকাবাসী তিন ডাকাতকে ধরে পুলিশে দিয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও আটক করা হয়। পরে পুলিশ ওই ভ্যান থেকে গ্রিল কাটার যন্ত্র ও কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করে। আটককৃতরা হলেন- ইমদাদুল শেখ (২৫), আনোয়ার (১৯) ও মাসুদ ঢালী (২৬)। জয়দেবপুর থানার সহকারী উপ-পরিদর্শক কামরুন্নাহার জানান, ট্রান্সফরমার চুরি বেড়ে গেলে কয়েকদিন থেকে এলাকার মানুষ রাতে পাহারা দিতে শুরু করে। শনিবার রাত আড়াইটার দিকে ৭/৮ জনের ডাকাত দল পিকআপ ভ্যান নিয়ে মারিয়ালী এলাকায় প্রবেশ করে। এ সময় পাহারায় নিয়োজিত এলাকাবাসীর সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করে। এ সময় ডাকাতরা পালানোর চেষ্টা করলে তাদের ধরে ফেলে তারা। তিনি বলেন, এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৫ ঘ.