চাঁপাইনবাবগঞ্জ, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে বাবার লাঠির আঘাতে দেড় বছরের এক শিশু মারা গেছে। শিশুটির বাবা মনিরুল ইসলাম (২৪) মানসিক ভারসাম্যহীন বলে পুলিশ জানিয়েছে।
নাচোল উপজেলার খেসবা গ্রামে রোববার সকালে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম সুরাইয়া। পুলিশ মনিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে।
নাচোল থানার উপ-পরিদর্শক গোলাম কিবরিয়া জানান, মানসিক ভারসাম্যহীন মনিরুল ইসলাম সকাল ১০টার দিকে তার দেড় বছরের শিশুকন্যা সুরাইয়াকে লাঠি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তির পর শিশুটি মারা যায়।
এ ব্যপারে সুরাইয়ার দাদা সিদ্দিক মণ্ডল বাদী হয়ে নাচোল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৫ ঘ.
bdnews24