২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় চার চরমপন্থি গ্রেপ্তার

পাবনার আতাইকুলায় রাজাইমণ্ডল বাসস্ট্যান্ডে শনিবার সকালে এক ব্যবসায়ীর প্রতি ছুঁড়ে মারা বোমা লক্ষ্যভ্রষ্ট হলে অল্পের জন্য তিনি বেঁচে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2009, 07:03 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

পাবনা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার আতাইকুলায় রাজাইমণ্ডল বাসস্ট্যান্ডে শনিবার সকালে এক ব্যবসায়ীর প্রতি ছুঁড়ে মারা বোমা লক্ষ্যভ্রষ্ট হলে অল্পের জন্য তিনি বেঁচে যান। এ সময় ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন দু'জনকে আটক করে। এরা হলেন- কাছারপুর গ্রামের ফারুক হোসেন (২২) এবং রানীগ্রামের আমিনুল ইসলাম (২৪)। পরে পুলিশ অভিযান চালিয়ে আজিমুদ্দিন (৩৫) ও মাহাতাব উদ্দিন (৩২) নামের আরও দুই চরমপন্থিকে গ্রেপ্তার করে। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে আতাইকুলা বাজারের ব্যবসায়ী মাজেদ আলী রাজাইমন্ডল বাসস্ট্যান্ডে বাস থেকে নামার সঙ্গে সঙ্গে দুই চরমপন্থি তাকে লক্ষ্য করে পরপর ২টি বোমা নিক্ষেপ করে। দুইটি বোমাই লক্ষ্যভ্রষ্ট হওয়ায় মাজেদ আলী বেঁচে যান। এ সময় বোমা দু'টি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এরপর উপস্থিত লোকজন দুই চরমপন্থিকে আটক করে পুলিশে দেয়। ওসি বলেন, গ্রেপ্তারকৃতদের নিয়ে পুলিশ সুপারিনটেনডেন্ট নিবাস চন্দ্র মাঝির নেতৃত্বে একটি দল দিনভর অভিযান চালিয়ে আতাইকুলা থেকে জনযুদ্ধের আঞ্চলিক নেতা হত্যাসহ একাধিক মামলার আসামি আজিমুদ্দিন (৩৫) ও মাহাতাব উদ্দিনকে (৩২) গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১১২ ঘ.