২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাকা চৌধুরীর কুশপুত্তলিকা পুড়িয়েছে ছাত্রলীগ

১৫ আগস্ট ও বঙ্গবন্ধুকে নিয়ে 'কটুক্তি' করায় বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর কুশ পুত্তলিকা পুড়িয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। শনিবার দুপুরে জাতীয় শোক দিবসের মিছিল শেষে নগরীর তিনপুল মোড়ে ছাত্রলীগ নেতাকর্মীরা সাকা চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2009, 05:55 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

চট্টগ্রাম, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৫ আগস্ট ও বঙ্গবন্ধুকে নিয়ে 'কটুক্তি' করায় বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর কুশ পুত্তলিকা পুড়িয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। শনিবার দুপুরে জাতীয় শোক দিবসের মিছিল শেষে নগরীর তিনপুল মোড়ে ছাত্রলীগ নেতাকর্মীরা সাকা চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করে। এখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সাকা চৌধুরীকে 'একাত্তরের ঘৃণিত ও চিহ্নিত রাজাকার' আখ্যা দিয়ে ছাত্রলীগ নেতারা বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করার অপরাধে তার বিচার দাবি করেন। সমাবেশে মহানগর ছাত্রলীগ সভাপতি এম আর আজিম, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, ছাত্রলীগ নেতা এস এম ইসমাইল হোসেন বিপ্লব, মাইনুল হক লিমন, আবদুস সালাম মাসুম প্রমুখ বক্তব্য দেন। এর আগে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রকাশিত খবর অনুযায়ী গত বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় সালাহউদ্দিন কাদের চৌধুরী ১৯৭৫ সালের ১৫ আগস্ট ছাড়া কোনো উপায় ছিল না বলে মন্তব্য করেন। আওয়ামী লীগের এক নেতার সঙ্গে আলাপের উল্লেখ করে তিনি বক্তব্যে বলেন, "আওয়ামী লীগের এক নেতা আমাকে প্রশ্ন করেছিলেন, এক এগারো ছাড়া ওই সময় কোনো উপায় ছিল? তখন আমি তাকে প্রশ্ন করেছিলাম, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ছাড়া আর কোনো উপায় ছিল?" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এসকে/২৩৪১ঘ.