২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবলীগ কর্মীসহ দুই জেলায় তিনজনের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুমিল্লা ও জামালপুরে শনিবার সকালে তিনজন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় শোক দিবসের অনুষ্ঠানের মাইক লাগাতে গিয়ে মারা গেছেন যুবলীগ কর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2009, 03:11 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুমিল্লা ও জামালপুরে শনিবার সকালে তিনজন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় শোক দিবসের অনুষ্ঠানের মাইক লাগাতে গিয়ে মারা গেছেন যুবলীগ কর্মী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধির পাঠানো খবর: কুমিল্লা: জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের মাইক লাগাতে গিয়ে শনিবার সকালে নাঙ্গলকোট উপজেলার সাতবাড়ীয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন যুবলীগ কর্মী পারভেজ (২৩)। তিনি গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে। স্থানীয় একজন সাংবাদিক জানান, সকাল ১০টার দিকে সাতবাড়ীয়া বিদ্যালয়ের ছাদে মাইক লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন পারভেজ। শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করেছিল। যুবলীগের কর্মী পারভেজের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জামালপুর: জামালপুর সদরের চকবেলতৈল গ্রামে ঝাড়ে বাঁশ কাটতে গিয়ে পল্লী বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে মারা গেছেন আব্দুস সামাদ ও লিচু মিয়া। জামালপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল করিম জানান, সকাল সাড়ে ১০টার দিকে লিচু মিয়ার বাড়ির পাশের ঝাড়ে তারা দুজন বাঁশ কাটতে যান। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ব্যাপারে জামালপুর সদর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৩ ঘ.