২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বন্ধ বিদ্যুৎ কেন্দ্রটি অক্টোবরে চালু হবে

খুলনা নগরীর খালিশপুরের গোয়ালপাড়ায় অবস্থিত ৬০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি আগামী অক্টোবর মাসে চালু হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। যান্ত্রিক ত্র"টির কারণে ২০০৬ সালের ৫ জুলাই কেন্দ্রটি বন্ধ হয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2009, 02:05 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

খুলনা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা নগরীর খালিশপুরের গোয়ালপাড়ায় অবস্থিত ৬০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি আগামী অক্টোবর মাসে চালু হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। যান্ত্রিক ত্র"টির কারণে ২০০৬ সালের ৫ জুলাই কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। এ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এসএম কামরুল বলেন, "কেন্দ্রটির ভেঙে যাওয়া টার্বাইন ব্লেড সংযোজনের জন্য মঙ্গলবার চেক প্রজাতন্ত্র থেকে একজন বিশেষজ্ঞ খুলনায় এসে পৌঁছেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যেতে সক্ষম হবে।" কামরুল ইসলাম জানান, চেক প্রজাতন্ত্রের এসকোডা এক্সপার্ট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ১৯৫৪ সালে এ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে। ২০ বছর মেয়াদের এ ইউনিটের মেয়াদ উত্তীর্ণ হয় ১৯৭৪ সালে। কিন্তু ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদার কারণে বিভিন্ন সময় মেরামত করে এটি চালু রাখা হয়। তিনি জানান, বিদ্যুৎ কেন্দ্রটি সর্বশেষ ওভারহোলিং করা হয় ১৯৯৯ সালে। ২০০৬ সালের ৫ জুলাই টার্বাইন ব্লেড ভেঙে ইউনিটটি বন্ধ হয়ে যায়। এরপর ব্লেডটি মেরামতের জন্য চেক প্রজাতন্ত্রে পাঠানো হয়। এ বছরের জুন মাসে মেরামত শেষে টার্বাইন ব্লেড চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছে। খুব শিগগিরই এটি খুলনা এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। প্রকৌশলী কামরুল বলেন, এসকোডা লিমিটেডের স্থানীয় প্রতিনিধি এসবিএস ইন্টারন্যাশনাল বিজনেস লিমিটেড ব্লেড সংযোজানের আগের প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০১৭ ঘ.