২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় নিরাপত্তাকর্মীকে বেঁধে গাড়ির যন্ত্রাংশ লুট

নিরাপত্তাকর্মীর হাত-পা বেঁধে শুক্রবার ভোররাতে রাজধানীর উত্তরা এলাকার একটি বাড়ি থেকে তিনটি গাড়ির যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2009, 06:28 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরাপত্তাকর্মীর হাত-পা বেঁধে শুক্রবার ভোররাতে রাজধানীর উত্তরা এলাকার একটি বাড়ি থেকে তিনটি গাড়ির যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। উত্তরা থানার উপ-পরিদর্শক আতাউর রহমান জানান, বৃহস্পতিবার রাত ৩টা থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত উত্তরা ৭ নম্বর সেক্টরের ৩৬ নম্বর রোডের ৪ নম্বর বাড়ির নিচ তলার গ্যারেজে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে নিচ তলার গ্যারেজে দায়িত্ব পালন করছিলেন নিরাপত্তা কর্মী মো. ফারুক। রাত ৩টার দিকে ৫/৬ জনের একটি ডাকাতদল বাড়ির নিরাপত্তা দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। তারা ধারালো অস্ত্রের মুখে ফারুকের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে। শুক্রবার ভোর পর্যন্ত ওই গ্যারেজের ৩টি গাড়ি থেকে ৫ লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে যায় তারা। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে কাউকে গ্রেফতার বা লুণ্ঠিত যন্ত্রাংশ উদ্ধার করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২৩৫৭ ঘ.