২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেবোত্তর সম্পত্তি সুরক্ষায় প্রয়োজনে আইন হবে: আইনমন্ত্রী

দেবোত্তর সম্পত্তি সুরক্ষায় প্রয়োজনে আইন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। শফিক আহমেদ বলেন,''দেবোত্তর সম্পত্তি রক্ষা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি কেউ অবৈধভাবে দখলে রাখতে পারবে না। দেবোত্তর সম্পত্তি সুরক্ষায় প্রয়োজনে সরকার আইন প্রণয়ন করবে।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2009, 04:38 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেবোত্তর সম্পত্তি সুরক্ষায় প্রয়োজনে আইন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। শফিক আহমেদ বলেন,''দেবোত্তর সম্পত্তি রক্ষা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি কেউ অবৈধভাবে দখলে রাখতে পারবে না। দেবোত্তর সম্পত্তি সুরক্ষায় প্রয়োজনে সরকার আইন প্রণয়ন করবে।'' দেবোত্তর সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রী জানান। জন্মষ্টমী উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটি এ আলোচনা সভার আয়োজন করে। আইনমন্ত্রী অর্পিত সম্পত্তির বিষয়ে বলেন, ''অর্পিত সম্পত্তি প্রকৃত উত্তরাধিকারীদের কাছে প্রত্যর্পনের চিন্তাভাবনা করা হচ্ছে। এ জন্য ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে আইন মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। প্রয়োজনে ২০০১ সালে প্রণীত অর্পিত সম্পত্তি আইনটি যুগোপযোগী করা হবে। '' তিনি হিন্দু ফাউন্ডেশন গঠনের প্রস্তাব পাওয়া গেলে তার মন্ত্রণালয় সে ব্যাপারে ব্যবস্থা নেবে বলেও জানান। আইনমন্ত্রী বঙ্গবন্ধু হত্যা পরবর্তী সময়ের কথা তুলে ধরে বলেন, ওই নির্মম হত্যাকান্ডের পর ক্ষমতাসীন সামরিক সরকার অবৈধভাবে সংবিধান পরিবর্তন করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিস্যাৎ করেছিল। বর্তমান সরকার ক্ষমতায় এসে অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সংবিধান পুনর্বহালে কাজ করছে। তিনি এ ব্যাপারে সবার সহযোগিতা চান। সংগঠনের সভাপতি কাজল দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, মুক্তিযুদ্ধের সেক্টার কমান্ডার সি আর দত্ত, সাংসদ ফজলে নুর তাপস, স্থানীয় সরকার সচিব সমর চন্দ্র পাল, পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, সাধারণ সম্পাদক সতেন্দ্র চন্দ্র ভক্ত প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২৫০ ঘ.