২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বিএনপি নেতা গুলিতে আহত

পাবনা সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও হেমায়েতপুর ইউপি চেয়ারম্যান মন্তাজুর রহমান মন্তাজ (৪০) শুক্রবার রাতে সন্ত্রাসীর গুলিতে আহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2009, 05:47 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

পাবনা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর টডকম)- পাবনা সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও হেমায়েতপুর ইউপি চেয়ারম্যান মন্তাজুর রহমান মন্তাজ (৪০) শুক্রবার রাতে সন্ত্রাসীর গুলিতে আহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৯টার দিকে হেমায়েতপুর এলাকায় ১০/১২ জন সশস্ত্র সন্ত্রাসী মন্তাজকে লক্ষ্য করে ৪/৫ রাউন্ড গুলি করে। বুকে ও পেটে গুলিবিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। তিনি বলেন, ঘটনার তদন্ত চলছে। প্রতিপক্ষের হামলায় নাকি অভ্যন্তরীণ কোন্দলে এই ঘটনা ঘটেছে পুলিশ তা খতিয়ে দেখছে। পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান এবং সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ খান এই ঘটনায় দোষীদের গ্রেপ্তার দাবি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর টডকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৪ ঘ.