২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক উপদেষ্টা মতিনের বিরুদ্ধে মামলা হচ্ছে

সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম এ মতিনের বিরুদ্ধে মামলার পদক্ষেপ নিচ্ছে নৌ পরিবহণ মন্ত্রণালয়। দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে এ মামলা হবে। মতিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা, কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ব্যবস্থাপনার জন্য আবার দরপত্র আহ্বানের জন্য সংসদীয় উপ কমিটির সুপারিশ বুধবার নৌ পরিবহণ মন্ত্রণালয়ে পাঠানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2009, 07:04 AM

Updated : 26 Aug 2022, 11:53 AM

কামরান রেজা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম এ মতিনের বিরুদ্ধে মামলার পদক্ষেপ নিচ্ছে নৌ পরিবহণ মন্ত্রণালয়। দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে এ মামলা হবে। মতিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা, কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ব্যবস্থাপনার জন্য আবার দরপত্র আহ্বানের জন্য সংসদীয় উপ কমিটির সুপারিশ বুধবার নৌ পরিবহণ মন্ত্রণালয়ে পাঠানো হয়। তবে সাবেক সেনা কর্মকর্তা মতিন দাবি করে আসছেন, কোনও ধরনের অনিয়মের আশ্রয় তিনি নেননি। ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মতিন। সে সময় গঠিত 'গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি'-র চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন তিনি। মতিনের অন্যতম সহকর্মী সাবেক উপদেষ্টা মইনুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখছে আরেকটি সংসদীয় কমিটি। নৌ পরিবহণমন্ত্রী শাজাহান খান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যেহেতু সংসদীয় কমিটি সাবেক উপদেষ্টা মতিনের বিরুদ্ধে অনিয়মের যৌক্তিক প্রমাণ পেয়েছে সেহেতু আমরা কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেব।" বৃহস্পতিবার নৌ পরিবহণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নূর ই আলম চৌধুরী লিটন সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে সংসদীয় তদন্ত প্রতিবেদন উপস্থাপন করেন। এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে স্থায়ী কমিটির সভাপতি বলেন, "সাব (উপ) কমিটির রিপোর্ট গতকাল (বুধ্বার) মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রী (শাজাহান খান) বলেছেন, ওই রিপোর্ট অনার (সম্মান) করা হবে।" লিটন বলেন, "সংসদীয় তদন্ত কমিটি সাবেক উপদেষ্টা এম এ মতিন, সাবেক নৌ পরিবহণ সচিব শেখ এ কে মোতাহার হোসেন এবং অন্য ছয় সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে মামলা করার জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে। "কমিটি ঘটনায় জড়িত সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দিয়েছে। "এছাড়া রাষ্ট্রের আর্থিক ক্ষতি করায় তাদের কাছ থেকে আট কোটি টাকা আদায় করার জন্য মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছি আমরা।" তদন্ত কমিটি চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং নিয়ে এছাক ব্রাদার্সের সঙ্গে হওয়া চুক্তি বাতিলের পরামর্শ দিয়েছে বলেও জানান স্থায়ী কমিটির সভাপতি। দরপত্র মূল্যায়ন কমিটির প্রধান ক্যাপ্টেন জোবায়ের আহমেদ কন্টেইনার হ্যান্ডলিংয়ে 'অনভিজ্ঞ' এছাক ব্রাদার্সকে কাজ পাইয়ে দেওয়ার বিষয়টি এড়ানোর জন্য ছুটি নিয়ে ঢাকায় ছিলেন বলে তদন্ত কমিটিকে জানিয়েছেন। লিখিত বিবৃতিতে জোবায়ের বলেছেন, "দরপত্রের কাগজে আমার স্বাক্ষর নিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বিমানযোগে ট্রাফিক ম্যানেজার ওমর ফারুককে ঢাকায় পাঠান। ...২০০৯ সালের ৫ জানুয়ারি চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান (কমডোর আর ইউ আহমেদ) টেলিফোনে আমাকে বলেন, নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের (৬ জানুয়ারি) আগে কাজটি পাইয়ে দেওয়ার জন্য উপদেষ্টা (মতিন) ও সচিবের (মোতাহার) চাপ রয়েছে।" স্থায়ী কমিটির সভাপতি লিটন আরও জানান, উপদেষ্টা মতিন এমন একটি দরপত্র বাতিল করেছিলেন যাতে সর্বনিম্ন দরদাতা ছিল এভারেস্ট এন্টারপ্রাইজ নামের অন্য একটি প্রতিষ্ঠান। তবে উপদেষ্টা মতিনের নির্দেশে বন্দর কর্তৃপক্ষ পুনঃদরপত্র আহ্বান করে। লিটন বলেন, "সরকারি ক্রয় সংক্রান্ত বিধি-২০০৩ মোতাবেক পুনঃদরপত্রের ক্ষেত্রে আগের দরপত্রের শর্ত কেউ পরিবর্তন করতে পারবে না। "কিন্তু উপদেষ্টার (মতিন) নির্দেশনায় মন্ত্রণালয় আগের দরপত্রের ১৪টি অংশে পরিবর্তন আনে শুধুই এছাক ব্রাদার্সকে কাজ দেওয়ার জন্য।" তিনি জানান, 'নবীশ' কোম্পানি এছাক ব্রাদার্সের জন্য একটি জাল সনদ দেওয়া হয়েছিল। নৌ পরিবহণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি গত ৩০ জুলাই উপ কমিটির তদন্ত প্রতিবেদন গ্রহণ করে। মতিনের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে গত ২৭ মে আওয়ামী লীগ সাংসদ শাহ আলমের নেতৃত্বে চার সদস্যের উপ কমিটি গঠন করে সংসদীয় কমিটি। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন