২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নজরদারি কম, তাই বাজার সয়লাব নিষিদ্ধ পলিথিনে

আইনের কার্যকর প্রয়োগ না থাকায় নিষিদ্ধ পলিথিনের উৎপাদন ও ব্যবহার বন্ধ হচ্ছে না। রাজধানীর অনেক বাড়িতেই গড়ে উঠেছে কারখানা। কোন ধরনের পলিথিন নিষিদ্ধ আর কোনটি বৈধ- তা নিরূপণ কঠিন, বলছে পুলিশ। পরিবেশ অধিদপ্তর বলছে, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যদিও তাদের লোকবল কম। এরই মধ্যে অবশ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিষিদ্ধ পলিথিন উৎপাদন বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন গোলাম মর্তুজা অন্তু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2009, 10:39 AM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনের কার্যকর প্রয়োগ না থাকায় নিষিদ্ধ পলিথিনের উৎপাদন ও ব্যবহার বন্ধ হচ্ছে না। কোন ধরনের পলিথিন নিষিদ্ধ আর কোনটি বৈধ- তা নিরূপণ কঠিন, বলছে পুলিশ। পরিবেশ অধিদপ্তর বলছে, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যদিও তাদের লোকবল কম। এরই মধ্যে অবশ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিষিদ্ধ পলিথিন উৎপাদন বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে সারাদেশে কাঁচা বাজার থেকে ডিপার্টমেন্টাল স্টোর সর্বত্রই দ্রব্য বহনে ব্যবহৃত হচ্ছে পাতলা পলিথিনের তৈরি ব্যাগ। জালি ব্যাগ বা কাগজের ব্যাগের উৎপাদনের চেয়ে পলিথিন ব্যাগ উৎপাদনের খরচ অনেক কম। এ কারণে বসতবাড়ির একটি বা দুটি কামরার মধ্যেই একেকটি কারখানা গড়ে উঠেছে। পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গত বৃহস্পতিবার পলিথিন ব্যাগ প্রস্তুতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্টদের। বৈঠকে সারা দেশে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার জন্য বিগত তত্ত্বাবধায়ক সরকারকে দায়ী করে বলা হয়, পলিথিনের কারণে রাজধানীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থার বেহাল অবস্থা এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়। পলিথিন বন্ধে শিগগিরই ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ জানান, পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করে যে আইন রয়েছে তা কার্যকর করতে তার মন্ত্রণালয় কঠোর পদক্ষেপ নেবে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (টেকিনিক্যাল-২) মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সারাদেশেই পলিথিনের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পরিবেশ অধিদপ্তর। পলিথিন জব্দ করা হচ্ছে।" তবে সাধ্যমতো চেষ্টা করেও পরিবেশ অধিদপ্তরের লোকবল কম থাকায় এসব কার্যক্রম পলিথিন ঠেকাতে পারছে না বলে স্বীকার করেন তিনি। শাহজাহান বলেন, গত প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে ভ্রাম্যমান আদালতের (মোবাইল কোর্টে) অভিযান বন্ধ থাকার কারণেও পলিথিন ব্যবসায়ীরা চুটিয়ে ব্যবসা করছেন। বিএনপি-জামায়াত জোট সরকার ২০০২ সালে পাতলা পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে আইন প্রণয়ন করে। প্যাকেজিং'র জন্য নির্দিষ্ট ধরনের পলিথিন তৈরির অনুমোদন থাকলেও পলিব্যাগ তৈরি পুরোপুরি নিষিদ্ধ করা হয়। তবে ২০০৬ সালের শেষের দিকে রাজনৈতিক অচলাবস্থার কারণে নজরদারি কমে যাওয়ায় বাজারে আবার পলিথিন ব্যাগের ব্যবহার শুরু হয়। ২০০৭ সালের নভেম্বর মাসে বিচার বিভাগ পৃথকীকরণের পর থেকে সরকার ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট অভিযান বন্ধ করে দেয়। এ সরকার ক্ষমতায় আসার পর সা